Image default
খেলা

করোনা পজিটিভ হয়েও খেলেছেন ডকরেল

করোনা সংক্রান্ত বিষয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে আনা হয়েছিল পরিবর্তন। ঝামেলা না থাকলে করোনা পজিটিভ হয়েও খেলা যাবে বিশ্বকাপে। টুর্নামেন্টে তারই প্রথম নজির রাখলন আইরিশ অলরাউন্ডার জর্জ ডকরেল।

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে পজিটিভ হয়ে মাঠে নামেন তিনি। আয়ারল্যান্ড ক্রিকেট জানিয়েছে, স্থানীয় ও আইসিসি গাইডলাইন মেনে ডকরেল খেলায় অংশ নিয়েছেন। তার উপসর্গও খুব মৃদু। দলটির একজন মেডিক্যাল স্টাফ তার অবস্থানগত বিষয়টির দিকে খেয়াল রাখছেন। যার সব কিছুই টুর্নামেন্ট ও অস্ট্রেলীয় সরকারের গাইড লাইন মেনে অনুসরণ করা হচ্ছে।

ডকরেলের করোনা পজিটিভ থাকার বিষয়টি আইসিসির প্রধান মেডিক্যাল অফিসার, শ্রীলঙ্কান টিম ও স্টেডিয়াম স্টাফদেরও জানিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে ডকরেল ১১তম ওভারে ৬ নম্বরে ব্যাট করেছেন। বোল্ড হওয়ার আগে ১৬ বলে করেছেন ১৪ রান।

Related posts

গত বছর থেকে 11টি বিশাল কেনটাকি ডার্বির মুহূর্ত

News Desk

বিল এবং 49ers এর মধ্যে খেলার আগে বাফেলো স্টেডিয়াম হ্রদ-সৃষ্ট তুষার দ্বারা হুমকির সম্মুখীন

News Desk

প্রিপ প্রিপ সফটবল: কাই মাইনর এবং কমলা লুটারান শিরোনামকে লক্ষ্য করে

News Desk

Leave a Comment