Image default
খেলা

করোনাভাইরাসে আক্রান্ত ধোনির মা-বাবা

করোনাভাইরাসের নতুন ধাক্কায় বিপর্যস্ত গোটা ভারত। সেই ধাক্কা এবার লাগল ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরিবারে।

প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ধোনির বাবা পান সিং ও মা দেভাকি দেবি। দুজনকেই রাঁচির পালস সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় ব্যস্ত থাকায় বাবা-মায়ের আশপাশে থাকতে পারছেন না ধোনি। উল্টো আজ (বুধবার) রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামতে হবে তাকে।

২০২০ সালের আইপিএল শেষে পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন ধোনি। আইপিএলের চলতি আসর শুরুর আগে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি। আইপিএলে অংশ নিতে মার্চের শুরুতে মুম্বাই চলে এসেছেন তিনি।

Related posts

আল -জাজিরার ভক্তদের চিৎকার করার সময় ম্যাথু শেয়ারার “কাঁপুন”

News Desk

প্রাক্তন ডাব্লুএনবিএ তারকা স্কাই রুকি হেইলি ভ্যান লিথকে লক্ষ্য করে, সেই জনপ্রিয়তা একটি নির্বাচনের খসড়ায় ভূমিকা পালন করেছে

News Desk

মার্কাস স্ট্রোম্যান ইয়ানক্সিজকে ছেড়ে অবাক করে দেওয়ার প্রতিক্রিয়া হিসাবে একটি শব্দ থেকে একটি বার্তা দেয়

News Desk

Leave a Comment