Image default
খেলা

কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানের ক্রিকেটার হাসান আলী

কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার হাসান আলী। নিজের অফিসিয়াল টুইটার পেজে এমনটি নিশ্চিত করেছেন এই পাকিস্তান পেসার। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান দলের সঙ্গে সফরে রয়েছেন হাসান আলী।

টুইটার হাসান লিখেন, ‘আলহামদুল্লিলাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। রাজকন্যাকে আমাদের পরিবারে স্বাগতম। আমি আশাকরি ছোট্ট পরিটির জন্য সুন্দর স্বপ্ন অপেক্ষা করছে। উপরওয়ালা তার পথচলার স্বপ্ন পূরণ করুক। আমিন, সবার কাছে দোয়া চাই।’

এর আগে হাসান আলী ও সামিয়া ২০১৯ সালের আগস্টে দুবাইতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাত তারকা হোটেলের সেই অনুষ্ঠানে পরিবার ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। সামিয়া ভারতের হারিয়ানার মেয়ে। ২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে দুবাইতে সামিয়ার সঙ্গে হাসান আলীর পরিচয় হয়।

সূত্র: ডেইলিজনকন্ঠ, প্রত্যাশিতআলো

Related posts

অস্টিন রিভসের আত্মবিশ্বাস কখনই ম্লান হয়নি যখন তিনি বাক্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে দুটি গোল করেছিলেন

News Desk

হিরোস, ভাইকিংসের কাছে জায়ান্টস হার থেকে শূন্য: জেজে ম্যাকার্থির আঘাতের পরে ব্যাকআপ কিউবি বিতরণ করে

News Desk

অনেক নাটকীয়তার পর ভারতীয় ভিসা পেলেন শাকিব

News Desk

Leave a Comment