Image default
খেলা

কঠোর পিসিবি, আকমলকে দিতে হবে সাড়ে ৪২ লাখ রুপি

২০২০ সালের পাকিস্তান সুপার লিগে দুইবার জুয়াড়ির প্রস্তাব গোপন করায় উমর আকমলের ওপর বড় শাস্তি চাপিয়ে দেয় পিসিবি। সব ফরমেটের ক্রিকেটে তিন বছরের নিষেধাজ্ঞাসহ সাড়ে ৪২ লাখ রুপির আর্থিক জরিমানাও করা হয় উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে।

আকমল সেই শাস্তির বিরুদ্ধে আপিল করে দুই দফায় কমিয়ে এক বছরে নিয়ে এসেছেন। কিন্তু জরিমানা থেকে রেহাই মিলছে না লাহোরে জন্ম নেয়া এই ক্রিকেটারের। সাড়ে ৪২ লাখ রুপি দিতেই হবে।

এদিকে আকমলের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, বিপদে পড়া এই ক্রিকেটারের এখন এতটা আর্থিক সামর্থ্য নেই। জরিমানার টাকাটা তাই কিস্তিতে শোধ করার আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু ৩০ বছর বয়সী আকমলের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সেই আবেদন নাকচ করে দিয়েছে পিসিবি।

পিসিবি জানিয়েছে, পেশাদার কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রক্রিয়ায় আসতে হলে ওই সাড়ে ৪২ লাখ রুপি একসঙ্গেই দিতে হবে আকমলকে। না হলে কিছুই করার নেই।

Related posts

কেন এই টুর্নামেন্ট যুক্ত করার সময় এসেছে, যা দীর্ঘ সময়ের জন্য দেরি করেছে – এবং অবসর গ্রহণ

News Desk

শীর্ষ ওরিওলস সম্ভাব্য কোবি মায়ো ট্রিপল-এ মিশনে ফিউরিয়াস: “এটি স্পষ্ট যে এটি শোষণ করছে”

News Desk

নারীদের পরিশোধন নিয়ে ভারতের নিরাপত্তা!

News Desk

Leave a Comment