Image default
খেলা

এক হাজার উইকেট সাকিবের

কত কত রেকর্ড নিজের করেছেন, তার কি কোনো হিসাব আছে? অনেক কিছুতেই তিনি দেশের তো বটেই, বিশ্বেও হয়েছেন সেরা। সাকিব আল হাসান অনন্য হলেন আরও এক মাইলফলক ছুঁয়ে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বীকৃত ক্রিকেটে তিনি পেয়েছেন ১০০০তম উইকেট।

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্বীকৃত ক্রিকেটে নিজের এক হাজার তম উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার। কুশাল মেন্ডিসকে মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তার আগে এই কীর্তি গড়েছিলেন আব্দুর রাজ্জাক। বাঁহাতি এই স্পিনার ১১৪৫ উইকেট নিয়েছেন তিন সংস্করণের স্বীকৃত ক্রিকেটে ।

স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের প্রথম উইকেট ছিলেন ভুসিমুজি সিবান্দা। বাংলাদেশ এ দলের হয়ে ২০০৫ সালে ২০ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।

সাকিব বাংলাদেশসহ ২৫টি দলের হয়ে খেলেছেন প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি–টোয়েন্টি। মোট উইকেটের অর্ধেকের বেশি উইকেট সাকিব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। বাংলাদেশের হয়ে তিন সংস্করণে এই অলরাউন্ডার পেয়েছেন ৫৬৯ উইকেট।

Related posts

গর্ডন হডসনের পক্ষের বক্তৃতা বিল পেলিকিককে বাঁচাতে ব্যর্থ হয়েছিল, যেখানে ইউএনসি ইউসিএফ -এর অপ্রতিরোধ্য পরাজয় ভুগছে

News Desk

ব্যস্ত অফসিজনে সামনে কী আছে তা দেখার জন্য এনএফএল প্রধান কোচ এবং জিএম প্রার্থীরা

News Desk

লেকারস এবং নেটের কাছে একটি আকর্ষণীয় অফসিজন সামনে রেখে ক্যাভালিয়ারদের কাছ থেকে ডোনোভান মিচেলের জন্য “বাণিজ্য অফার প্রস্তুত” রয়েছে

News Desk

Leave a Comment