এক বিশ্বকাপে ১৩ গোল করা ফন্টেইন আর নেই
খেলা

এক বিশ্বকাপে ১৩ গোল করা ফন্টেইন আর নেই

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জাস্ট ফন্টেইন আর নেই। বুধবার (০১ মার্চ) ফন্টেইনের খবরটি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে তার পরিবার। ৮৯ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি ফন্টেইন। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে একাই ১৩ গোল করেন এই কিংবদন্তি স্ট্রাইকার। এক বিশ্বকাপে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ড। 




১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে একাই ১৩ গোল করে আলোচনায় আসেন জাস্ট ফন্টেইন। এক বিশ্বকাপে এখনও সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ড এটি। ১৯৫৩ থেকে ১৯৬০ সাল ফ্রান্সের জার্সি গায়ে ২১টি ম্যাচ খেলে ৩০ গোল করেন ফন্টেইন।

ইনজুরির কারণে ১৯৬২ সালে মাত্র ২৮ বছর বয়সে ফুটবল থেকে অবসর নেন এই কিংবদন্তি ফুটবলার। ক্লাব ক্যারিয়ারে ২৩৫টি ম্যাচ খেলে ১৯৭টি গোল করেছেন ফন্টেইন।    

Source link

Related posts

ছেলের হকি খেলার সময় কিশোর -কিশোরীদের আক্রমণ করার পরে একজন ওয়াশিংটনের হামলার অভিযোগের মুখোমুখি

News Desk

মেসির সঙ্গে সফল আলোচনা চলছে : বার্সা সভাপতি

News Desk

দেশপ্রেমিকদের ক্রিশ্চিয়ান এলিস জ্যাকসন ডার্টের হিটকে সম্বোধন করেছেন যা জায়েন্টস সংঘর্ষের সূত্রপাত করেছিল

News Desk

Leave a Comment