Image default
খেলা

ইউরোপের মাঠে গোল করে বিশ্বকে মাতালেন ভারতের বালা দেবী

অসাধারণ গোল করলেন বালা দেবী। স্কটল্যান্ডের লিগে ভারতের এই মহিলা ফুটবলারের করা গোলে মুগ্ধ ফুটবলপ্রেমীরা।রেঞ্জার্স এফসি-র হয়ে ৩০ গজ দূর থেকে ডান পায়ের শটে গোল করেন বালা দেবী। মহিলাদের স্কটিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রেঞ্জার্সের বিরুদ্ধে ছিল স্পার্টান এফসি। ৫-০ গোলে এই ম্যাচ যেতে রেঞ্জার্স। ম্যাচের একেবারে শেষ দিকে গোল করেন বালা দেবী। তিনি প্রতি আক্রমণে উঠছিলেন। স্পার্টান এফসি-র গোলরক্ষককে এগিয়ে আসতে দেখেন। তখন তাঁর মাথার ওপর দিয়ে শট মারেন তিনি।

রেঞ্জার্স এফসি-র হয়ে এটি দ্বিতীয় গোল বালা দেবীর। গত বছরের জানুয়ারি মাসে রেঞ্জার্সে সই করেন বালা দেবী। প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইউরোপের প্রথম সারির লিগে গোল করে নজির গড়েছেন তিনি। সেই ম্যাচে মাদারওয়েল এফসি-র বিরুদ্ধে ৯-০ গোলে জিতেছিল তাঁর দল।

Related posts

দৈত্যরা দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি

News Desk

ফ্যানাটিক স্পোর্টসবুক অফার: দৈনিক বাজির মাধ্যমে $1,000 স্কোর করুন; যোগ্য রাজ্যে $50 নো ডিপোজিট বোনাস এবং বর্ধিত জয় পান

News Desk

2022 সালে বোস্টনে কিরি আরভিংয়ের মধ্যমা আঙুলের ঘটনা ‘আমি কে তার একটি দুর্দান্ত প্রতিফলন ছিল না’

News Desk

Leave a Comment