আল নাসরে যোগ দেওয়ায় ৮ কোটি টাকার ঘড়ি উপহার পেলো রোনালদো
খেলা

আল নাসরে যোগ দেওয়ায় ৮ কোটি টাকার ঘড়ি উপহার পেলো রোনালদো

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরেতে যোগ দিয়েছিলেন পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব যোগদান উদযাপনে রোনালদোকে আরবিয়ান থিমের ঘড়ি উপহার দিয়েছে ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব এন্ড কো। ঘড়িটির দাম ৭৮০০০০ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮২৭০০০০০ টাকা। খবর খালিজ টাইমস




রোনালদোর নতুন ক্লাবে যোগ দেওয়া উদযাপন করতে তাকে ব্যতিক্রমী বিলাসবহুল ঘড়ি উপহার দেওয়া হয়। এই ঘড়িটি সেভোরাইট নামের সবুজ রঙয়ের বিশেষ এক পাথর দিয়ে তৈরি যা অন্যান্য পান্নার তুলনায় ২০০ গুণ বেশি টেকসই ও বিরল।



এই ঘড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সৌদি আরবের সংস্কৃতিকে শ্রদ্ধা জানায়। ঘড়ি ছাড়াও রোনালদোর পাওয়া উপহারের তালিকায় রয়েছে আরও বিলাসবহুল গাড়ি। যা তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ তাকে নতুন রোলস রয়েস উপহার দিয়েছে। এই মাসের শুরুর দিকে দুই বছরের চুক্তিতে ২০২৫ সাল পর্যন্ত সৌদি আরবের ক্লাবটিতে নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। 

  

Source link

Related posts

ভেলিজ তারকা জাক হুইলারের জগ রক্ত জমাট বাঁধার পরে আহতদের তালিকায় চলে গেছে

News Desk

জেক পলের মা অ্যান্টনি জোশুয়ার প্রবর্তক ‘স্মাগ ফেস’ যুদ্ধের ফলাফলে ঘুষি দিতে চান

News Desk

ফ্রি এজেন্ট ওডেল বেকহ্যাম জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল অ্যাসোসিয়েশনের পারফরম্যান্স নীতি লঙ্ঘনের পরে ছয়টি গেম স্বীকার করেছেন

News Desk

Leave a Comment