Image default
খেলা

আফগানিস্তানকে টেনেটুনে হারিয়ে এখন শ্রীলঙ্কার দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া

সেমিফাইনালের সমীকরণ নিজেদের পক্ষে আনতে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হতো অস্ট্রেলিয়ার। কঠিন সমীকরণের ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের ৩২ বলে ৫৪ রানের ইনিংসে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ১৬৮ রান। নিউজিল্যান্ডের রানরেট তাদের নাগালের বাইরে চলে যায় তখনই।

ইংল্যান্ডের চেয়ে রানরেটে এগিয়ে যেতে হলে আফগানিস্তানকে আটকে রাখতে হতো ১০৬ রানের মধ্যে। তবে সেটা আর করতে পারেননি জশ হ্যাজলউডরা। শেষ দিকে রশিদের ঝড়ের পরও আফগানরা থেমেছে ১৬৪ রানে।

অর্থাৎ আগামীকালের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জয় পেলেই চলবে ইংল্যান্ডের। তবে শ্রীলঙ্কা জিতলে শেষ চারে খেলবে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে বাঁচা–মরার লড়াইয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রেলিয়া পায়নি তাদের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন ম্যাথু ওয়েড। চোটের কারণে ছিলেন না টিম ডেভিডও। বাদ দেওয়া হয় মিচেল স্টার্ককে, তাঁর জায়গায় খেলেন কেইন রিচার্ডসন।

Related posts

খ্রিস্টান ম্যাকাভেরি 2024 সালে 13 টি গেম হারানোর পরে আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের মরসুমের কয়েকদিন আগে ইনজুরি রিপোর্টে অবতরণ করেছেন

News Desk

জোয়েল এমবিড দীর্ঘ অনুপস্থিতি থেকে ফিরে আসার পরে ইনজুরি রিপোর্টিং নিয়ম লঙ্ঘনের জন্য NBA 76ers জরিমানা করেছে

News Desk

রিকি হেন্ডারসন, বেসবল কিংবদন্তি, 65 বছর বয়সে মারা গেছেন

News Desk

Leave a Comment