Image default
খেলা

আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করে ঠিক যেন নিজের প্রথম আসরের মতই ক্ষুরধার বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং দিয়ে মন কেড়ে নেওয়া মুস্তাফিজ ভাসছেন প্রশংসার সাগরে।

এবারের আসরে তিনি খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। বিরতির পর আইপিএলে ফিরে একাদশে সুযোগ পাওয়া নিয়েই প্রথমে সংশয় ছিল। অথচ তিনি এখন বল হাতে তারকাবহুল দলটির বড় আস্থার নাম।

প্রশংসায় ভাসছেন মুস্তাফিজরবিবার (২ এপ্রিল) নিজের প্রাক্তন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ২০ রানের খরচায় ৩টি উইকেট শিকার করেন মুস্তাফিজ। আঁটসাঁট ও ক্ষুরধার বোলিংয়ের দিনে দল পায় ৫৫ রানের বিশাল জয়। মুস্তাফিজের পারফরম্যান্সে টুইটারে চলছে তার বন্দনা।

প্রসঙ্গত, আইসিসির সর্বশেষ ওয়ানডে বোলিং-র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৮তম অবস্থানে উঠে এসেছেন এই বাঁহাতি পেসার। ওয়ানডে ক্যারিয়ারে এটিই তাঁর সেরা অবস্থান।

Related posts

এমএলবি রজার ক্লেমেন্সের কিংবদন্তি ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল এমন ব্যক্তির নিন্দার সাথে যোগাযোগ করে

News Desk

নিউ জার্সির গভর্নর মিকি শেরিল মার্কিন অলিম্পিক হকি চ্যাম্পিয়ন জ্যাক হিউজকে সম্মান জানাতে ডেভিলস গেমে উচ্ছ্বসিত

News Desk

বিপর্যয়কর $245M চুক্তি পুনর্গঠনের সময় অ্যাঞ্জেলস অ্যান্থনি রেন্ডনের সাথে পথ বিচ্ছিন্ন করেছে: রিপোর্ট

News Desk

Leave a Comment