Image default
খেলা

অলআউটের দুয়ারে দক্ষিণ আফ্রিকা

ডারবান টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশে বিপক্ষে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। এই সেশনে ৮১ রান করতে স্বাগতিকরা হারায় ৪ উইকেট। আর মাত্র দুটি উইকেটের অপেক্ষায় বাংলাদেলের বোলাররা।

স্বাগতিকদের হয়ে টেম্বা বাভুমা সর্বোচ্চ ৯৩ রান করেন। সফরকারীদের হয়ে খালেদ আহমেদ তিনটি, মেহেদি হাসান মিরাজ দুটি ও ইবাদত হোসাইন দুটি উইকেট নেন।

গতকাল ডারবান টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান। আজ (১ এপ্রিল) দ্বিতীয় দিন সকালে আবারও তারা ব্যাটিংয়ে নামে। দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন পেসার খালেদ আহমেদ। দলীয় ৮৩তম ও নিজের ১৬তম ওভার করতে এসে দ্বিতীয় বলেই কাইল ভেরেইনেকে ফিরিয়ে দেন খালেদ। তার গুড লেন্সের বলটি ইনসুইং হয়ে সরাসরি ভেরেইনের পায়ে লাগে। এলবিডব্লিউর আবেদন করলে সঙ্গে সঙ্গেই আউট দিয়ে দেন আম্পায়ার। আউট হওয়ার আগে ২৮ রান করেছেন তিনি। এর পরের বলে আবারও উইকেট। এবার আউটসুইংয়ে উইয়ান মুলদারকে বোকা বানান খালেদ। বলটি মুলদারের ব্যাটে লেগে স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের হাতে চলে যায়। রানের খাতা খেলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার।  

দিনের শুরুতে খালেদ জোড়া উইকেট নেওয়ার পর বাভুমা-কেশব মহারাজ জুটি গড়ে ছড়ি ঘোরাচ্ছিলেন। এর মধ্যে টেম্বা বাভুমা ছিলেন শতকের দারপ্রান্তে। অবশেষে তাকে বোল্ড করেন মেহেদি হাসান মিরাজ। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি পেলেন না এই ব্যাটসম্যান।  মিরাজের পর আক্রমণে এসেই দলকে সাফল্য এনে দেন ইবাদত। ৯৯তম ওভারের প্রথম বলে বোল্ড করে সাজঘরে ফেরান কেশব মহারাজকে।

 

 

 

Source link

Related posts

চূড়ান্ত ফরাসি ওপেন মহিলাদের ক্রীড়া ধর্মান্ধতা: নতুন ব্যবহারকারীরা $ 1000 পান, বাজি ঘাম নয়

News Desk

অ্যারন রজার্স এবং দাভান্তে অ্যাডামস ঘড়ির কাঁটা ঘুরিয়ে দেয় যখন জেটস জাগুয়ারের বিরুদ্ধে বিরল জয় পায়

News Desk

লস অ্যাঞ্জেলেসে 2028 অলিম্পিকে জ্যামার চেজ তারকা: “আমি জানি না”

News Desk

Leave a Comment