Image default
স্বাস্থ্য

ইউরোপে করোনার নতুন ঢেউয়ের শঙ্কা

শীত আসছে। সেই সঙ্গে ইউরোপে বাড়ছে উদ্বেগ। করোনার নতুন ঢেউ শুরু হতে পারে ইউরোপজুড়ে। ইতিমধ্যে লক্ষণ দেখা দিতে শুরু করেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকা নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, টিকার প্রতি উদাসীনতা ও টিকার ডোজ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। খবর সিএনএন–এর।

এবার গ্রীষ্মে অমিক্রনের বিএ.৪/৫ উপধরনটি সবচেয়ে বেশি ভুগিয়েছে। এখনো সবচেয়ে বেশি করোনা সংক্রমণের পেছনে এই উপধরনকেই দায়ী করা হচ্ছে। তবে করোনার অন্যান্য উপধরন থেকেও সংক্রমণ বাড়ছে।

চলতি সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, অমিক্রনের আরও বেশ কয়েকটি নতুন ধরন শনাক্ত করা হয়েছে। গত বুধবার পর্যন্ত তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে এক সপ্তাহে ১৫ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৮ শতাংশ বেশি। অবশ্য এ সময় করোনা পরীক্ষার হার ব্যাপক কমে গেছে। তবে বৈশ্বিক পর্যায়ে করোনা সংক্রমনের হার নিম্নমুখী।

ইউরোপে করোনার নতুন ঢেউয়ের শঙ্কা

করোনার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনা সংক্রমণ ৬২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৫৯ হাজার ৯৬২ জনের। করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে বিশ্বে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গতকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ কোটি ৮৫ লাখ ২৩ হাজারের বেশি মানুষের। করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৮৭ হাজার ৬৫৫ জনের। এরপরই আছে ভারত।

Related posts

মেনিনজাইটিসের ঘটনাগুলি প্রধান মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহরে বৃদ্ধি পায়, যা জনস্বাস্থ্য সতর্কতাকে প্ররোচিত করে

News Desk

কোকা-কোলা 2,000 ডায়েট কোক, স্প্রাইট, ফ্যান্টা অরেঞ্জ সোডা প্যাক প্রত্যাহার করেছে

News Desk

হাড়ের ক্ষতির বিরুদ্ধে লড়াই করার জন্য, FDA কম্পন বেল্ট অনুমোদন করে যা মেনোপজ-পরবর্তী মহিলাদের সাহায্য করার জন্য দেখানো হয়

News Desk

Leave a Comment