Image default
রূপচর্চা

ত্বকের সুস্থতায় টমেটোর ৫টি কার্যকরী ব্যবহার

টমেটোতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল, ভিটামিন সি, লাইকোপিন এর মতো উপাদান। ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে এসব উপাদানের জুড়ি নেই। টমেটোর ফেস প্যাক নিয়মিত ব্যবহারে ব্রণ, ডার্ক সার্কেল ও ত্বকের কালচে দাগ দূর হবে। পাশাপাশি ত্বক হবে মসৃণ, উজ্জ্বল ও পরিষ্কার।

টমেটো ও মধু

টমেটো ও মধু

একটি টমেটো চটকে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। পেস্টটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল, পরিষ্কার ও নরম হবে।

টমেটো, মধু ও লেবু

টমেটো, মধু ও লেবু

টমেটো এবং লেবু আমাদের ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। টমেটো চটকে ১ চা চামচ লেবুর রস এবং সমান পরিমাণ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে না শুকানো পর্যন্ত লাগিয়ে রাখুন।

টমেটো ও জোজোবা অয়েল

টমেটো ও জোজোবা অয়েল

অর্ধেকটি টমেটোর সঙ্গে ১ চা চামচ জোজোবা অয়েল এবং ৩-৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। ত্বক থাকবে আর্দ্র।

টমেটো ও চিনি

টমেটো ও চিনি

টমেটোর রসে চামচ চিনি মিশিয়ে আলতো হাতে ঘষুন ত্বকে। কিছুক্ষণ ত্বকে রেখে ধুয়ে ফেলুন। ব্ল্যাকহেডস ও ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।

টমেটো, দই ও ওটস

টমেটো, দই ও ওটস

টমেটো চটকে ১ টেবিল চামচ ওটস ও ১ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন কয়েক মিনিট। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

Related posts

ত্বকের যত্নে স্বাস্থ্যকর পন্থা

News Desk

ঘাড়ের কালো দাগ থেকে মুক্তি পাওয়ার সহজ ও ঘরোয়া উপায়

News Desk

বাড়িতেই দূর করে ফেলুন সান ট্যান

News Desk

Leave a Comment