Image default
লাইফ স্টাইল

বোয়েসেলের মাধ্যমে ক্রোয়েশিয়া যাওয়ার সুযোগ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে বাংলাদেশ থেকে পুরুষ কর্মী নেবে ক্রোয়েশিয়া।আগ্রহীরা ১৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: মেশনারি কার্পেন্টার
পদসংখ্যা: ১০ জন
মাসিক বেতন: ৭০০ মার্কিন ডলার (প্রায় ৭২ হাজার ৯১৭ টাকা)
বয়সসীমা: বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে

যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং উক্ত কাজে পারদর্শী বিদেশ ফেরত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা না থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

চাকরি শর্ত:
১. চাকরির চুক্তি এক বছরের এবং প্রতিবছর নবায়নযোগ্য।
২. প্রতিদিন ৮ ঘণ্টা কাজ বা প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ। ৩. থাকা–খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াতের পরিবহন ব্যবস্থা নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।
৪. চাকরিতে যোগদানের বিমানভাড়া কর্মীকে বহন করতে হবে এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া প্রতিষ্ঠান বহন করবে। ৫. নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি কর্তৃক চূড়ান্ত নির্বাচিত কর্মীকে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য ভারতের নয়াদিল্লিতে যেতে হবে। কারণ, বাংলাদেশে ক্রোয়েশিয়ার দূতাবাস নেই। ভারতে যাওয়া–আসা, ভিসা ফি ও ভারতে থাকার সব খরচ কর্মীর।
৬. ক্রোয়েশিয়ান ভিসা পাওয়ার পর কর্মীদের জামানত হিসেবে দুই লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে বোয়েসেলে জমা দিতে হবে। চাকরির চুক্তির মেয়াদ শেষে এ টাকা কর্মী ফেরত পাবেন। এ ছাড়া কর্মীর অভিভাবককে এক লাখ টাকার মুচলেকা দিতে হবে।
৭. অন্যান্য বিষয় ক্রোয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য তথ্য
চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৩০ হাজার টাকা, ভ্যাট ৪ হাজার ৫০০ টাকা, বোয়েসেলের নিবন্ধন ফি ২০০ টাকা, ওয়েজ আর্নার্স কল্যাণ ফি ও ইনস্যুরেন্স ফি ৩ হাজার ৯৯০ টাকা, স্মার্ট কার্ড ফি ২৫০ টাকাসহ মোট ৩৮ হাজার ৯৪০ টাকা বোয়েসেলে জমা দিতে হবে। সোনালী ব্যাংক, মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল ঢাকা’ নামে একটি পে-অর্ডারের মাধ্যমে এ টাকা জমা দিতে হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীকে ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত (সংযুক্ত ফরম্যাট অনুযায়ী), অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি ও অন্যান্য তথ্য পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার লিংক। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

Related posts

বিশ্বের সবচেয়ে দামী সবজি, দাম শুনলে আঁতকে উঠবেন

News Desk

বিয়ের পর কমতে পারে ভালোবাসা, সতর্ক হোন এখনি

News Desk

নতুন জুতো পরলেই পায়ে ফোস্কা ? কী করবেন

News Desk

Leave a Comment