Image default
আন্তর্জাতিক

২৮ এপ্রিল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর আগামী ২৮ এপ্রিল ঢাকায় আসছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে তিনি এ সফর করবেন।

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রস্তাব করা হয়েছে। এর আগে সফরের প্রস্তুতি ও যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভা উপলক্ষে আগামী মাসে ভারত সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের মার্চে বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে ওই সফর হওয়ার কথা রয়েছে।

Related posts

করোনা মহামারীতেও বিশ্বজুড়ে সামরিক ব্যয় বৃদ্ধি

News Desk

বৃটিশ ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা মালালা

News Desk

হাউজ অব কমন্সের বৈঠকে নগ্ন কানাডার এমপি !

News Desk

Leave a Comment