সুইডেনে শপিংমলে বন্দুক হামলায় নিহত ১
আন্তর্জাতিক

সুইডেনে শপিংমলে বন্দুক হামলায় নিহত ১

প্রতীকী ছবি

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের একটি শপিংমলে বন্দুক হামলার ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন এক নারী। শুক্রবার সংঘটিত এ হামলার ঘটনায় সন্দেহভাজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, জনসাধারণের জন্য তাৎক্ষণিক বিপদ কেটে গেছে। তবে হামলার ঘটনায় একজন নিহত হয়েছে। আহত আরেক নারী হাসপাতালে চিকিৎসাধীন। খবর এনডিটিভির।

এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে অবহিত করা হয়েছে।

সুইডেনে গ্যাং সহিংসতার কারণে খুন বেড়েই চলেছে। চলতি বছর এখন পর্যন্ত সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে ৪৪ জনকে, তাদের প্রায় সবাই সন্দেহভাজন গ্যাং অপরাধের সঙ্গে জড়িত।

ডি- এইচএ

Source link

Related posts

ভিয়েতনামে শনাক্ত করোনার হাইব্রিড ধরন ‘মারাত্মক বিপজ্জনক’

News Desk

চীন সফরে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

News Desk

কাশ্মীর নিয়ে গোপন বৈঠকে ভারত-পাকিস্তানের

News Desk

Leave a Comment