মালয়েশিয়ায় ভূমিধসে ২১ জনের প্রাণহানি
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভূমিধসে ২১ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভূমিধসে ২১ জনের প্রাণহানি হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, এখন পর্যন্ত ১৪ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোররাত তিনটার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের এক সড়কের পাশে ক্যাম্পিং করার ব্যবস্থা থাকা একটি অর্গানিক খামারে এ ঘটনা ঘটেছে। এ সময় সবাই ঘুমিয়ে ছিল। উপড়ে পড়া গাছ ও কাদা সরিয়ে জীবিতদের বের করে আনার চেষ্টা চলছে। খবর বিবিসির।

ভূমিধসের খবরটি নিশ্চিত করে ওই খামারের ম্যানেজার জানান, রাতে ক্যাম্পটিতে থাকার জন্য যাদের নাম নিবন্ধন করা হয়েছিল তার মধ্যে অন্তত ৩০ জন শিশু ও ৫১ জন প্রাপ্তবয়স্ক।

ডি- এইচএ

Source link

Related posts

দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দেবে জি৭, আশা ব্রিটেনের

News Desk

চীন-যুক্তরাষ্ট্র-পাকিস্তানকে রাশিয়ার আমন্ত্রণ, নেই ভারত

News Desk

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত বেড়ে ৫৩

News Desk

Leave a Comment