মস্কোতে ভবনে আগুন লেগে নিহত ৮ বিদেশি
আন্তর্জাতিক

মস্কোতে ভবনে আগুন লেগে নিহত ৮ বিদেশি

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি ভবনে আগুন লেগে ৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন। নিহত সবাই বিদেশি নাগরিক। তবে হতাহতরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি রুশ কর্তৃপক্ষ।

মস্কো টাইমসের খবরে জানানো হয়, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই ভবনটির নিচের তালায় প্রথম আগুন লাগে। এতে ধোঁয়ায় ভরে যায় পুরো ভবন। প্রাথমিকভাবে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি থেকে এই আগুন লেগে থাকতে পারে। এরপর সেখানে অভিযান চালিয়ে দুই শতাধিক মানুষকে উদ্ধার করে দমকল কর্মীরা। একই সঙ্গে ৮টি মরদেহও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ফুসফুসে ধোঁয়া আটকে মারা গেছেন তারা।

এ ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।

এসআর

Source link

Related posts

‘ফের ইমরানের ওপর হামলা হতে পারে’

News Desk

টিকার সাফল্যে মাস্কের ব্যবহার বাতিল করল ইসরায়েল

News Desk

করোনায় মমতার ভাইয়ের মৃত্যু

News Desk

Leave a Comment