Image default
আন্তর্জাতিক

জার্মানিতে ছোট প্লেন দুর্ঘটনায় নিহত দুই

জার্মানির মধ্যাঞ্চলীয় শহর ফ্রাঙ্কফুর্টের কাছে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে দুইজন প্রাণ হারিয়েছেন। প্লেনটি একটি গাছের ওপর আছড়ে পড়েছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, যেখানে দুর্ঘটনা হয়েছে তার কাছেই বিমানবন্দর, রেললাইন এবং বড় রাস্তা রয়েছে। প্লেনটি ওই বিমানবন্দরেই যাচ্ছিল। এতে আরোহী ছিলেন দুইজন। তারা উভয়েই মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের বয়স ৬৭, অন্যজনের ৫৩ বছর।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিপদের মুখে প্লেনের ইমারজেন্সি প্যারাসুট কাজ করেনি। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার ফলে পাশ্ববর্তী এ৬৬ হাইওয়ে বা রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Related posts

ইরাক থেকে ফেরত গেছে অর্ধেকের বেশি মার্কিন সেনা

News Desk

মার্কিন বাহিনীর ওপর হামলা হলে সমুচিত জবাব : বাইডেন

News Desk

শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল

News Desk

Leave a Comment