Image default
আন্তর্জাতিক

চীনে প্রবল ঝড়ে ১১ জনের মৃত্যু

এক ভয়ংকর ঝড়ে চীনের সাংহাই নগরীর কাছেই এক এলাকায় অন্তত ১১ জনের মৃত্যু এবং ১০২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, ঝড়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় এবং বাড়িঘর উড়িয়ে নিয়ে নদীতে ফেলায় এসব লোকের মৃত্যু হয়েছে।

এএফপি জানিয়েছে, ইয়াংজি নদীর উত্তর তীরে ৮০ লাখ অধিবাসীর নানটং শহরে প্রবল বাতাসের সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি আঘাত হানে। সেখানে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রবল বাতাসে একটি মাছধরা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ২ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরও ৯ জন।

Related posts

মার্কিন গণতন্ত্রে হস্তক্ষেপ করলে আরও ব্যবস্থা নেব : রাশিয়াকে বাইডেন

News Desk

ব্যবসা চালাতে জঙ্গি গোষ্ঠী আইএসকে অর্থ দিয়েছিল লাফার্জ সিমেন্ট

News Desk

হিজাব ইস্যু আরএসএসের শুদ্ধি অভিযানের অংশ?

News Desk

Leave a Comment