চীন-ভারত কেউ আকাশসীমা লঙ্ঘন করবে না, সামরিক বৈঠক
আন্তর্জাতিক

চীন-ভারত কেউ আকাশসীমা লঙ্ঘন করবে না, সামরিক বৈঠক

ভারত ও চিনের মধ্যে সামরিক পর্যায়ে বৈঠক। প্রতীকী ছবি

চীন দাবি করছে তিব্বতে চীনের আওতায় থাকা এলাকায় চীনের এয়ারক্রাফট কী করছে সেটাও চিহ্নিত করে ফেলছে ভারতীয় বিমানবাহিনী।

আকাশসীমা লঙ্ঘন নিয়ে নানা অভিযোগ উঠছে। চীনের বিরুদ্ধে উৎকানির অভিযোগও রয়েছে। এসবের মধ্যেই পূর্ব লাদাখে চুসুল-মলদো সীমান্তে বিশেষ পর্যায়ের সামরিক আলোচনা করা হয়।

মঙ্গলবার (০৩ আগস্ট) এনিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক মাস ধরে পূর্ব লাদাখ সেক্টরের কাছে চীনের একাধিক উড়ন্ত যানের উপস্থিতি বোঝা যাচ্ছে। এনিয়ে বার বার আপত্তি তুলেছে ভারত। এই ধরনের উৎকানিমূলক কাজ বন্ধ করার জন্যও বলা হয়েছে।

ভারতীয় বিমানবাহিনী ও সামরিক বাহিনী এই আলোচনায় অংশ নিয়েছিলেন। চীনের পিএলএর আধিকারিকরা উপস্থিত ছিলেন আলোচনায়। ভারতীয় সেনার মেজর জেনারেলও উপস্থিত ছিলেন। খবর এএনআই।

সম্প্রতি বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী জানিয়েছিলেন, যখনই আমরা দেখি চীনের রিমোট নিয়ন্ত্রিত এয়ারক্রাফট আমাদের কাছাকাছি আসছে তখনই আমরা আমাদের ফাইটারদের তৈরি রাখি। এদিকে আগামী দিনেও এই ধরনের বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে চীনের পক্ষ থেকে শুধুমাত্র সীমান্ত সংক্রান্ত ব্যাপারে আলোচনার ব্যাপারে আগ্রহ দেখানো হচ্ছে।খবর হিন্দুস্তান টাইমস

টিএপি

Source link

Related posts

মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, তিনি ‘শান্তির দূত’ হিসেবে মস্কো সফর করছেন।

News Desk

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের প্রশ্নে যে উত্তর দিলেন পুতিন

News Desk

আটকের পর প্রথমবার আদালতে সু চি

News Desk

Leave a Comment