গুজরাটের ভোটে এগিয়ে বিজেপি
আন্তর্জাতিক

গুজরাটের ভোটে এগিয়ে বিজেপি

ছবি: সংগৃহীত

বিধানসভা নির্বাচনে গুজরাটে বিজেপি ৫৩.৬ শতাংশ ভোট পেয়েছে। আর কংগ্রেস পেয়েছে ২৬.৪৯ শতাংশ ভোট। নির্বাচন কমিশনের সূত্র দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গুজরাটে বিজেপির জয় একটি রেকর্ড বলে দাবি করেছে বিজেপি। ২০০২ সালের নির্বাচনের রেকর্ড এবার ভেঙে দিয়েছে তারা। সে বছর নরেন্দ্র মোদির নেতৃত্বে দলটি ১২৭টি আসনে জয় লাভ করেছিল।

উল্লেখ্য, এবার নির্বাচনে গুজরাটে মোট আসন ১৮২টি। গত ১ ডিসেম্বর কচ্ছ, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটে প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয়। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় গুজরাটে ভোটগ্রহণ হয় ৫ ডিসেম্বর।

Source link

Related posts

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট আর নেই

News Desk

ব্রিটেনে ফের বাড়তে পারে করোনা সংক্রমণ, ডব্লিউএইচও’র সতর্কতা

News Desk

নেপালে ভূ-কম্পন, টের পেয়েছে দিল্লিও

News Desk

Leave a Comment