ইরাকে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১৫
আন্তর্জাতিক

ইরাকে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১৫

ছবি: সংগৃহীত

জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ইরাকে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি বাড়ি ধসের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় সুলাইমানিয়াতে এ বিস্ফোরণ ঘটে। খবর এএফপির।

নগরীর জরুরি ব্যবস্থাপনার প্রধান সামান নাদের বলেন, বিস্ফোরণের এ ঘটনায় ১৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। এই বিস্ফোরণের জন্য ‘ট্যাঙ্ক থেকে গ্যাস লিক’ হওয়াই মুখ্যত দায়ী।

প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত ইরাকের বেশিরভাগ অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছে। এসব কারণে এখানে প্রায়ই বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। বিশেষ করে পরিবহন ও নির্মাণ খাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

Source link

Related posts

ভারতের করোনা পরিস্থিতি হৃদয় বিদারক, বললেন WHO-প্রধান

News Desk

দিন দিন চাহিদা বাড়ছে ট্রাম্পের মূর্তির

News Desk

মানবতাবিরোধী অপরাধের শিকার উইঘুরের মুসলিমরা

News Desk

Leave a Comment