Image default
আন্তর্জাতিক

৩০ বছর ধরে শৌচাগারে সমুচা তৈরি, রেস্তোরাঁ বন্ধ সৌদিতে

ভবনের শৌচাগারে সিঙাড়া, সমুচাসহ বিভিন্ন খাবার তৈরির অভিযোগে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় একটি রেস্তোঁরা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। জেদ্দা পৌরসভা একটি আবাসিক এলাকায় গত ৩০ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করে আসছিল এই খাবরের দোকানটি।

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

সৌদি দৈনিক পত্রিকা ওকাজের বরাত দিয়ে এক প্রতিবেদনে আমিরাতের দৈনিক গালফ নিউজ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রেস্তোরাঁয় অভিযান চালান পৌরসভার কর্মকর্তা-কর্মীরা। সে সময় তারা দেখতে পান, রান্নাঘরের পাশাপাশি টয়লেটেও বিভিন্ন খাবার প্রস্তুত করা হচ্ছে। এসব খাবারের মধ্যে সিঙাড়া-সমুচার মতো জলখাবার যেমন ছিল, তেমনি ছিল ভাত-বিরিয়ানির মতো খাবারও।

Related posts

আস্থা ভোটে হেরে ৩৮ মাসের ওলি সরকারের পতন

News Desk

সবচেয়ে বড় ভূমিদস্যু পাকিস্তানের সেনাবাহিনী : লাহোর হাইকোর্ট

News Desk

মে মাসে মহারাষ্ট্রে রেকর্ডসংখ্যক শিশু করোনায় আক্রান্ত

News Desk

Leave a Comment