Image default
আন্তর্জাতিক

হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্প

ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির পশ্চিমাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। শনিবার (১৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

ইউএসজিএস জানায়, পেটিট ট্রু দে নিপ্পস শহর থেকে ৮ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

অবশ্য ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) থেকে জানানো হয়, এই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা বিভাগ।

Related posts

মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

News Desk

নাইজেরিয়ায় পদদলিত হয়ে ৩১ জনের প্রাণহানি

News Desk

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৭৩, শনাক্ত ৭৬১৪

News Desk

Leave a Comment