স্টারবাকসের নতুন সিইও লক্ষ্মণ নরসিমহান
আন্তর্জাতিক

স্টারবাকসের নতুন সিইও লক্ষ্মণ নরসিমহান

লক্ষ্মণ নরসিমহান। ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কফি হাউস চেইন স্টারবাকসের পরবর্তী সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মণ নরসিমহান। স্থানীয় সময় শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়।

খবরে আরো বলা হয়, স্টারবাকসের পরিচালনা পর্ষদের সদস্য হবেন। নরসিমহান লন্ডন থেকে সিয়াটলে আসার পরই ২০২২ সালের ১ অক্টোবর থেকে স্টারবাকসের সিইও হিসেবে যোগ দেবেন। ২০২৩ সালের ১ এপ্রিল তিনি বোর্ডের সদস্য হবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্মণ নরসিমহান অক্টোবরে যোগ দিলেও কোম্পানির নানা পরিকল্পনা সম্পর্কে কয়েক মাস শেখার পর ২০২৩ সালের এপ্রিল থেকে নেতৃত্ব দেবেন। তত দিন পর্যন্ত অন্তর্বর্তী সিইও হিসেবে নেতৃত্ব দেবেন হাওয়ার্ড শুল্টজ।

লক্ষ্মণ নরসিমহান স্টারবার্কের সিইও নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত কার্যনির্বাহীদের তালিকা দীর্ঘ হলো। গুগলে সুন্দর পিচাই, টুইটারে পরাগ আগারওয়ালসহ বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সিইও এখন ভারতীয়রা। নরসিমহান এর আগে রেকিট বেনকিজারের সঙ্গে যুক্ত ছিলেন। করোনা মহামারির সময় তিনি এ সংস্থাকে নেতৃত্ব দিয়েছেন।

৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন লক্ষ্মণ নরসিমহান ১৯৬৭ সালের ১৫ এপ্রিল ভারতে জন্ম নেন। ভারতের মহারাষ্ট্রের পুনের পুনে কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ম্যাককিন্সিতে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। প্রায় ১৯ বছর তিনি এ সংস্থায় ছিলেন। ২০১২ সালে এই সংস্থা ছাড়ার আগে তিনি ম্যাককিন্সির দিল্লির প্রধান ছিলেন। ২০১২ সালে নরসিমহান পেপসিকোয় যোগ দেন।

তিনি পেপসিকোর লাতিন আমেরিকা, ইউরোপ, সাব-সারাহান আফ্রিকার অপারেশন সিইও হিসেবে কাজ করেন। নরসিমহান ব্রুকিংস ইনস্টিটিউশনের ফরেন রিলেশন কাউন্সিলের সদস্য ছিলেন।

এমকে

Source link

Related posts

করোনাভাইরাসের নতুন ধরন এন৪৪০কে শনাক্ত হয়েছে ভারতে

News Desk

আফগানিস্তানে আরও তিন জেলা তালেবানের দখলে

News Desk

খেরসনে ২৪ ঘণ্টায় ১৬ বার গোলাবর্ষণ

News Desk

Leave a Comment