শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর বাড়িতে বিক্ষোভকারীদের আগুন
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর বাড়িতে বিক্ষোভকারীদের আগুন

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়িতে শনিবার রাতে আগুন দেয় বিক্ষোভকারীরা।

এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। শনিবার (৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছেন। এরপর সেখানে আগুন দিয়েছেন।খবর রয়টার্সের।

১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক আর্থিক সংকট পার করছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বলে আর কিছু নেই।

এর আগে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষোভকারীদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এরপর এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক বলে দলীয় নেতাদের জানিয়েছেন। তিনি একটি সর্বদলীয় সরকারের দায়িত্ব গ্রহণের পথ তৈরি করতে আগ্রহী।

Source link

Related posts

৭১-এ বাংলাদেশের সঙ্গে ন্যায়বিচার হয়নি: ইমরান খান

News Desk

বাড়ি ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা, মৃতের সংখ্যা বেড়ে ১৩৯

News Desk

আমেরিকায় স্থগিত করা হলো জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন

News Desk

Leave a Comment