যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুক হামলা, নিহত ৩
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে সোমবার বন্দুক হামলার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের একটি শপিংমলে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সময় রবিবার (১৭ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ইন্ডিয়ানা রাজ্যের গ্রিনউড শহরের মেয়র মার মায়ার্স একটি বিবৃতিতে বলেন, গ্রিনউড পার্ক মলে সন্ধ্যার দিকে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

এর আগে গত ৪ জুলাই শিকাগোতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এর আগে টেক্সাসে একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হন।

ডি- এইচএ

Source link

Related posts

চীনা ইউনিভার্সিটি খোলার বিরুদ্ধে হাঙ্গেরিতে বিক্ষোভ

News Desk

দোকানকর্মীকে চড় মারলেন স্ত্রী আর পদ হারালেন রাষ্ট্রদূত

News Desk

আড়াই লাখ টাকার ফল খেয়ে কালো টাকা সাদা করতেন পার্থ

News Desk

Leave a Comment