Image default
আন্তর্জাতিক

মনমোহন সিংয়ের সুস্থতা কামনা করেছেন ইমরান খান

করোনা আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার (২০ এপ্রিল) এক টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেন, ‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কোভিড-১৯ থেকে দ্রুত সুস্থতা কামনা করছি।

মনমোহন সিং বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণ রয়েছেন এই কংগ্রেস নেতা। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে গত শনিবার ভারতের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কয়েকদফা পরামর্শ দিয়ে একটি চিঠি লিখেছিলেন মনমোহন সিং।

চিঠিতে তিনি লিখেন, সরকার যদি বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে চায়, তাহলে এখন থেকেই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে নির্দিষ্ট সময়ের আগে ভ্যাকসিন ঠিকমতো পৌঁছে দেয়ার নির্দেশনা দিতে হবে। পাশাপাশি ভারতব্যাপী ভ্যাকসিনের বণ্টন যাতে ঠিকভাবে হয়, সেটিও দেখতে হবে।

Related posts

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৭৪

News Desk

কনুই বাড়ালেন জনসন, সাড়া দিলেন না মেরকেল

News Desk

রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়ায় মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

News Desk

Leave a Comment