Image default
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সুয়েজ উপসাগরে বিশাল তেলখনি আবিষ্কার

মধ্যপ্রাচ্যের সুয়েজ উপসাগর অঞ্চলে বিশাল তেলখনি আবিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ড্রাগন অয়েল কোম্পানি। এটা গত ২০ বছরের মধ্যে এ অঞ্চলে আবিষ্কৃত সবচেয়ে বড় তেলখনি। মিসরের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

মিসরের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয় বলেছে, এ তেলখনিতে ১০০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল আছে।

মিসর-২০২২ সম্মেলনের সাইডলাইনে হওয়া এক বৈঠকে পর এ বিষয়টি নিশ্চিত করা হয় যে মধ্যপ্রাচ্যের সুয়েজ উপসাগরে বিশাল তেলখনি আবিষ্কার করা হয়েছে। ওই বৈঠকে মিসরের পেট্রোলিয়াম এবং খনিজ সম্পদ মন্ত্রী তারেক এল মোল্লা ও ড্রাগন অয়েল কোম্পানির নির্বাহী পরিচালক আলি আল-জারওয়ান উপস্থিত ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি গ্রুপের (ই্এনওসি) সহায়ক প্রতিষ্ঠান হলো ড্রাগন অয়েল কোম্পানি। ২০১৯ সালে এ কোম্পানিটি ইজিপ্সিয়ান বিপির সকল সম্পদ কিনে নেয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

 

Related posts

উত্তর কোরিয়ার ‘দর্পচূর্ণ’ করতে একজোট যুক্তরাষ্ট্রসহ তিন দেশ

News Desk

সর্বশক্তি দিয়ে লড়েও ব্যর্থ মোদি-শাহরা, বিপর্যয়ের নেপথ্যে কারণ?

News Desk

প্রতিশোধ নিতেই বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় রাশিয়া: ইউক্রেন

News Desk

Leave a Comment