Image default
আন্তর্জাতিক

ভারতে করোনার তাণ্ডবে টানা ৩ দিন মৃত্যু ৪ হাজারের বেশি

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না ভারতে। গত ৫ দিন ধরেই দেশটির দৈনিক করোনা সংক্রমণ সাড়ে ৩ লাখের আশপাশেই রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সেদেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেল।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। এ নিয়ে টানা তিনদিন দৈনিক মৃত্যু ৪ হাজার ছুঁয়েছে।

করোনার জেরে দেশটিতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ লাখ ৬২ হাজার ৩১৭ জন।

Related posts

বিশ্ব করোনায় একদিনে ১৩০০ মৃত্যু

News Desk

রক্ষণশীলদের দাবি, সুনাক ব্রিটিশ নন

News Desk

সামরিক সদস্যকে হত্যার দায়ে মিয়ানমারে ১৯ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

News Desk

Leave a Comment