ফের ব্যর্থ নাসা, আর্টেমিস-১ এর চন্দ্রাভিযান স্থগিত
আন্তর্জাতিক

ফের ব্যর্থ নাসা, আর্টেমিস-১ এর চন্দ্রাভিযান স্থগিত

যান্ত্রিক ত্রুটির কারণে আর্টেমিস-১ এর চন্দ্রাভিযান স্থগিত করেছে নাসা। ছবি: রয়টার্স

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও আর্টেমিস-১ এর চন্দ্রাভিযান স্থগিত করেছে নাসা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হলো আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে আর্টেমিস-১ চাঁদের উদ্দেশে যাত্রার কথা ছিল স্থানীয় সময় শনিবার সকালে। কিন্তু এদিনও ব্যর্থ হয় সংস্থাটি।

নাসার চন্দ্রাভিযানের ঘটনার সাক্ষী হতে শনিবার সকালে লাখো মানুষ উপস্থিত হন ফ্লোরিডা সমুদ্র সৈকতের তীরে। অনেকটা হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের।

কর্তৃপক্ষ জানিয়েছে, রকেটটি থেকে তরল হাইড্রোজেন লিক করে বেরিয়ে আসায় আপাতত উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা আসে। এটি নাসার সবচেয়ে শক্তিশালী ও আধুনিক রকেট বলে দাবি করা হচ্ছে। এর আগে ৩২২ ফুট উচ্চতার রকেটটি গত সোমবার প্রথমবার উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তী উৎক্ষেপণ চেষ্টা কবে হতে পারে তা স্পষ্ট করেনি নাসা। মাস খানেক সময়ও লেগে যেতে পারে।

নভোচারীবিহীন আর্টেমিস-১ পরীক্ষামূলক উৎক্ষেপণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত মানুষ বহন করতে সক্ষম এমন কোনও নভোযান এত দূর যায়নি।

নাসার কর্মকর্তা বিল নেলসন বলেন, নিরাপত্তা হলো সবার আগে। এই ধরনের রকেট পাঠানোর আগে এর সিস্টেমগুলো ব্যাপকভাবে যাচাই করতে হয়। মনে রাখবেন, এটি পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত, আমরা উৎক্ষেপণ করতে যাচ্ছি না।

এমকে

Source link

Related posts

মঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা

News Desk

ইউক্রেনের পরমাণু কেন্দ্রে হামলা

News Desk

মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব থামানো সম্ভব: ডব্লিউএইচও

News Desk

Leave a Comment