প্রথমবার বকেয়া বিলের জন্য তাজমহলকে নোটিশ
আন্তর্জাতিক

প্রথমবার বকেয়া বিলের জন্য তাজমহলকে নোটিশ

তাজমহল। ফাইল ছবি

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ভারতের তাজমহলকে ৩৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সম্পত্তি কর এবং পানির বিলের জন্য নোটিশ দেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তাজমহল ও আগ্রা ফোর্টকে বকেয়া বিলের জন্য এই নোটিশ পাঠিয়েছে উত্তর প্রদেশ সরকার। বকেয়া বিল হিসেবে এক কোটি রুপি পরিশোধ করতে বলা হয়েছে। খবর এনডিটিভির।

দেশটির আর্কিওলজিক্যাল সার্ভের (এএসআই) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এটা তাদের ভুলের জন্য হয়েছে। শিগগিরই বিষয়টির সমাধান করা হবে।

আগ্রায় এএসআইয়ের প্রত্নতত্ত্ববিদ রাজ কুমার প্যাটেল এনডিটিভিকে জানিয়েছেন, তাজমহলের জন্য আমরা দুটি নোটিশ পেয়েছি। একটি সম্পত্তি করের জন্য এবং অন্যটি পানি সরবরাহ বিভাগের। এএসআইয়ের কাছে এক কোটি রুপির বেশি দাবি করেছে রাজ্য সরকার। এটি ভুলবশত হয়ে থাকতে পারে। কারণ সম্পত্তি কর বা গৃহ কর স্মৃতিস্তম্ভের জন্য প্রযোজ্য নয়। অন্যান্য রাজ্যের মতো উত্তর প্রদেশের আইনেও এই বিধান রয়েছে।

তিনি আরও জানান, পানির যে সংযোগ আমরা ব্যবহার করে আসছি তা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। তাজ কমপ্লেক্সের ভেতর থাকা সংযোগ জনসাধারণের পরিষেবার জন্য। তাই বকেয়া বিল দেয়ার কোনো প্রশ্নই আসে না।

আগ্রা দুর্গটি মুঘল সম্রাট আকবর কর্তৃক নির্মিত ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ১৬৩৮ সাল পর্যন্ত মুঘল রাজবংশের সম্রাটদের প্রধান বাসস্থান ছিল এটি। যখন রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।

এনজে

Source link

Related posts

পাকিস্তানের মাটিতে মার্কিন ঘাঁটি তৈরি হবে না: ইমরান খান

News Desk

ইলন মাস্কের সম্পদ কমেছে ১০১ বিলিয়ন ডলার

News Desk

চীনা ভ্যাকসিনের কার্যকারিতা কম, স্বীকার করল কর্তৃপক্ষ

News Desk

Leave a Comment