প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়িতে নিহত ৭
আন্তর্জাতিক

প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়িতে নিহত ৭

ভারতীয় সময় বুধবার রাত নয়টার দিকে পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়িতে প্রতিমা বিসর্জনের সময় সাতজন নিহত হন। ছবি: সংগৃহীত

প্রতিমা বিসর্জনের সময় পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সাতজন নিহত হয়েছেন। পাশাপাশি, নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

ভারতীয় সময় বুধবার (৫ অক্টোবর) রাত নয়টার দিকে জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ প্রসঙ্গে জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসু বলেন, প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে অনেক মানুষের সমাগম হয়। রাতে হঠাৎ অনেক মানুষ পানির স্রোতে ভেসে যান। খবর এবিপি আনন্দ, ওডিশা টিভির।

এখন পর্যন্ত ৩০-৪০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া, সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জলপাইগুড়ির জেলা প্রশাসক। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। তবে এখনও কয়জন নিখোঁজ রয়েছেন তা সঠিক বলা যাচ্ছে না।

Source link

Related posts

পাকিস্তানে তিন মাসে জাতীয় নির্বাচন সম্ভব নয়

News Desk

বিক্ষোভ দমনে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

News Desk

এক দশক পর আমিরাত সফরে এরদোগান

News Desk

Leave a Comment