পাকিস্তানে একলাফে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ৩০ রুপি
আন্তর্জাতিক

পাকিস্তানে একলাফে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ৩০ রুপি

ফাইল ছবি

পাকিস্তানে পেট্রল ও ডিজেলের দাম আরও ৩০ রুপি বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। মাত্র এক সপ্তাহ আগে জ্বালানি তেলের দাম একই পরিমাণ বাড়ানো হয়েছিল। খবর ডনের।

সর্বশেষ বর্ধিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ২০৯ দশমিক ৪৬ রুপি। ডিজেলের লিটারপ্রতি দাম হবে ২০৪ দশমিক ১৫ রুপি। কেরোসিন বিক্রি হবে প্রতি লিটার ১৮১ দশমিক ৯৪ রুপিতে। অবশ্য কেরোসিনের দাম ৩০ রুপির কম বেড়েছে।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘৩০ রুপি দাম বাড়ানোর পরও প্রতি লিটার পেট্রলে এখনো ৯ রুপি ভর্তুকি দিচ্ছে সরকার। আমরা জ্বালানি তেল থেকে কোনো ধরনের শুল্ক নিচ্ছি না।’ মিফতাহ ইসমাইল বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকার প্রতিদিনই কথা বলছে। তিনি বলেন, ‘আমরা তাদের সব শর্ত পূরণ করতে পারছি না। তবে কিছু সুনির্দিষ্ট বিষয় আমাদের মেনে নিতে হচ্ছে।’

অবশ্য অর্থমন্ত্রী বলেছেন, সারা দেশে প্রতি কেজি চিনি ৭০ রুপি এবং প্রতি কেজি আটা ৪০ রুপিতে বিক্রির বিষয়টি নিশ্চিত করবে সরকার। তিনি জোর দিয়ে বলেন, আর্থিক ক্ষতি এড়াতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জ্বালানি তেলে যে ভর্তুকি ঘোষণা করেছেন, তা প্রত্যাহার করে নিতে হবে। তিনি বলেন, ‘আইএমএফের শর্ত বাদ দিলেও, সরকার এত লোকসানে পেট্রল ও ডিজেল বিক্রি করতে পারে না।’ সরকার রাশিয়া থেকে সস্তায় তেল আমদানিতে ইচ্ছুক বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এ জন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।

 

এসএইচ

Source link

Related posts

মিয়ানমারের ওপর জো বাইডেন প্রশাসন চাপ অব্যাহত : জন কেরি

News Desk

দ্বিতীয়বার কেঁপে উঠলো দিল্লি

News Desk

ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা বাইডেনের

News Desk

Leave a Comment