নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৭৬
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৭৬

নাইজেরিয়ায় বন্যার পানি থেকে নিরাপদ স্থানে যাওয়ার সময় নৌকাডুবিতে ৭৬ জন নিহত হন। ছবি: বিবিসি

নাইজেরিয়ায় বন্যার পানি থেকে নিরপদ স্থানে যেতে গিয়ে নৌকাডুবির ঘটনায় ৭৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় গত শুক্রবার (৭ অক্টোবর) নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও বিবিসির।

দুর্ঘটনাকবলিত নৌকায় কমপক্ষে ৮০ জন আরোহী ছিলেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যাদুর্গত মানুষদের নিয়ে ওগবাকুবার নকোবাজারে যাওয়ার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে একটি সেতুতে আঘাত পেয়ে ডুবে যায়।

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামব্রাসহ ২৯টিই বন্যার কবলে পড়েছে। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পাঁচ লাখ মানুষ।

Source link

Related posts

রাশিয়ার দাবি মেনে নিতে হবে ইউক্রেনকে

News Desk

খারকিভের আবাসিক ভবনে বিস্ফোরণ

News Desk

ইতালিতে জাতীয় নির্বাচন আজ, উদ্বিগ্ন অভিবাসীরা

News Desk

Leave a Comment