Image default
আন্তর্জাতিক

দ্বিতীয় ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকাই দিচ্ছে অন্টারিও

এক সপ্তাহ স্থগিত থাকার পর দ্বিতীয় ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে কানাডার অন্টারিও প্রদেশ। গত এক সপ্তাহ ধরে স্বাস্থ্যবিশেষজ্ঞরা অ্যাস্ট্রাজেনেকার টিকা সংক্রান্ত সর্বশেষ তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। রক্তজমাট বাঁধার আশঙ্কার অভিযোগ ওঠার পর কানাডার অন্টারিওসহ বেশ কয়েকটি প্রদেশ প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত রাখে।

দেশটির স্বাস্থ্যকর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্য থেকে পাওয়া তথ্য-উপাত্ত তারা বিশ্লেষণ করে দেখেছেন। এমনিতেই তো ব্লাড ক্লটের আশঙ্কা খুবই ক্ষীণ, সেই আশঙ্কা থাকে প্রথম ডোজ নেয়ার পরের প্রথম কয়েকদিন। দ্বিতীয় ডোজ নেয়ার পর আশঙ্কা অনেকাংশেই কেটে যায়। ফলে প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ আসলে রক্তজমাট বাঁধার আশঙ্কা অনেকাংশে কমিয়ে দেয়।

মার্চের ১০ থেকে ১৯ তারিখের মধ্যে যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন, তারা এখন দ্বিতীয় ডোজের জন্য বুকিং দিতে পারবেন। যারা প্রথম ডোজ টিকা নেবেন- তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ফাইজার ও মডার্নার টিকা আছে। ১২ বছরের উপরের যে কেউ যেকোনো এলাকায় এখন টিকার জন্য বুকিং দিতে পারবেন।

Related posts

ভারতে প্রতি চারজনের নমুনায় একজন শনাক্ত, মৃত্যু ২৮১২

News Desk

প্রধানমন্ত্রীত্ব হারিয়ে পাকিস্তানে রেকর্ড গড়লেন ইমরান খান

News Desk

মিয়ানমারে সেনা ঘাঁটি দখল বিদ্রোহীদের

News Desk

Leave a Comment