ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক চুক্তি
আন্তর্জাতিক

ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক চুক্তি

ফাইল ছবি

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে কপ২৭ সম্মেলনে ঐতিহাসিক লস অ্যান্ড ড্যামেজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৯ নভেম্বর) গভীর রাতে মিশরের শার্ম-আল-শেখে প্রেসিডেন্ট সামি শৌকরি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়ার পর সম্মেলনকক্ষ করতালিতে মুখর হয়ে ওঠে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই লস অ্যান্ড ড্যামেজ টার্মটি মূলত জলবায়ু পরিবর্তনের তাৎক্ষণিক প্রভাব ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে সহায়তায় একটি তহবিলের প্রয়োজনীয়তার দিকেই ইঙ্গিত করছে।

এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনে গরিব দেশগুলোর ক্ষতিপূরণ নিশ্চিতে ব্যাপক দেনদরবরার চলছিল।

তবে শেষ পর্যন্ত স্বাক্ষর হওয়া এই লস অ্যান্ড ড্যামেজ চুক্তিতে ধনী দেশগুলো কীভাবে ক্ষতিপূরণ দেবে আর ক্ষতিগ্রস্তরাই বা কীভাবে ক্ষতিপুরণ পাবে তার বিস্তারিত এখনও জানা যায়নি।

এনজে

Source link

Related posts

ভারতে করোনায় আক্রান্ত ২ কোটি ছাড়াল

News Desk

জমজ আন্দোলনকর্মীকে আটক করল ইসরায়েলি বাহিনী

News Desk

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

News Desk

Leave a Comment