Image default
আন্তর্জাতিক

করোনারোধে কারফিউ জারি থাইল্যান্ডে

করোনাভাইরাস রোধে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে থাইল্যান্ডে। দেশটির রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে জারি থাকবে এ কারফিউ। যার সময়কাল নির্ধারণ করা হয়েছে প্রতিদিন রাত ৯ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত। শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে এ ঘোষণা দেয় দেশটির করোনাভাইরাস টাস্কফোর্স। আগামী সোমবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে এ কারফিউ।

বিধিনিষেধ অনুযায়ী, সেখানকার অধিবাসীদের ঘরে থেকেই সব কাজ করতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় থাকছে নিষেধাজ্ঞা। খোলা রাখা যাবে সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোর। তবে তা বন্ধ করে দিতে হবে রাত আটটার মধ্যে। এছাড়া অন্য সব দোকান-পাট বন্ধ থাকবে।

মানুষজনের একসাথে জড় হওয়ার বিষয়েও রয়েছে বিধিনিষেধ। পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না। রাত নয়টা থেকে বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। দেশটিতে শুক্রবার ৯ জুলাই, নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭২ জনের। গত এপ্রিল মাস থেকে থাইল্যান্ডে চলছে করোনার তৃতীয় ঢেউ।

এছাড়া তার আগের দিন বৃহস্পতিবার থাইল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৫ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। করোনা সংক্রমণের এ উর্ধগতি রোধে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।

Related posts

ইমরানের সিংহাসনে বসতে যাওয়া কে এই শাহবাজ?

News Desk

যুদ্ধের চাপে বিবর্ণ পুতিন, ভোগছেন থাইরয়েড ক্যানসারে!

News Desk

করোনা মোকাবিলায় বাংলাদেশ থেকে রেমডেসিভির কিনতে চায় ঝাড়খণ্ড

News Desk

Leave a Comment