Image default
আন্তর্জাতিক

এক ঘণ্টার আল্টিমেটামের পর গাজায় মিডিয়া ভবনে ইসরাইলের হামলা

সরে যেতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফিলিস্তিনের গাজায় আলজাজিরা ও এপিসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যমের ব্যবহার করা একটি ভবনে হামলা করেছে ইসরাইল।

শনিবার ১২তলা বিশিষ্ট আল-জালা ভবনটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

এর আগে ইসরাইলি বাহিনী আলজাজিরা টিভি চ্যানেল ও অন্যান্য মিডিয়ার স্থানীয় অফিসকে বিমান হামলা থেকে বাঁচতে অবরুদ্ধ গাজার এ অফিসটি থেকে সরে যেতে আল্টিমেটাম দেয়। আলজাজিরা লাইভ আপডেটে একথা জানানো হয়। আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, তারা গত ১৫ বছর যাবত এ অফিসটি ব্যবহার করে আসছেন। তারা অফিসটি থেকে গুরুত্বপূর্ণ আর্কাইভ এবং যন্ত্র ও সরঞ্জামাদি সরাতে পারেননি।

আলজাজিরা ভবন মালিক ও ইসরাইলি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সাথে তাদের কথোপথনও প্রচার করেছে, যেখানে তারা সরে যেতে আরো সময় চেয়েছেন। কিন্তু ওই কর্মকর্তা তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

অনেক সাংবাদিক ইসরাইলি বোমাবর্ষণ ও স্বল্প সময়ের নোটিশের কথা উল্লেখ করে টুইটে আপডেট দিয়ে যাচ্ছেন।

সূত্র : মিডিল ইস্ট আই

Related posts

ভারতে ধর্মীয় স্বাধীনতার উল্লেখযোগ্য অবনতি হয়েছে : মার্কিন কমিশন

News Desk

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুক হামলায় হতাহত ২২

News Desk

ইউক্রেনে দখলকৃত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে রাশিয়া

News Desk

Leave a Comment