Image default
আন্তর্জাতিক

ইরানের সেনাঘাঁটিতে লাগলো আগুন

ইরানের পশ্চিমাঞ্চলীয় একটি সেনাঘাঁটিতে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির নিরাপত্তা কাউন্সিল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

কেরমানশাহ প্রদেশের মাহিদাস্ত অঞ্চলে রিভ্যুলশনারি গার্ডের একটি ঘাঁটিতে সোমবার ভোরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

যানবাহন এবং গাড়ির তেল রাখার স্থানে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। তবে আগুন কীভাবে লাগল স্পর্শকাতর ওই ঘাঁটিতে, তা নিয়ে তদন্ত শুরু করেছে ইরান।

Related posts

ন্যাটোর পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু

News Desk

ইথিওপিয়ায় বিমান হামলায় নিহত ৮০ জনেরও বেশি

News Desk

একটি অ্যাম্বুল্যান্সে করোনায় মৃত ২২ লাশ, ভারতের করুণ ছবি

News Desk

Leave a Comment