ইরানের শিয়া মাজারে হামলায় নিহত ১৫
আন্তর্জাতিক

ইরানের শিয়া মাজারে হামলায় নিহত ১৫

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে একটি শিয়া মাজারে হামলার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে শাহ চেরাগ মাজারে এই হামলার ঘটনা ঘটে। তিনজন বন্দুকধারী মাজারের ভেতরে ঢুকে হামলা চালায়। দুজন হামলাকারীকে আটক করা হয়েছে। অপরজন এখনো পলাতক রয়েছে। খবর আল জাজিরার।

তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ’র খবরে বলা হয়েছে, হামলাকারীরা ‘তাকফিরি সন্ত্রাসীদের’ মতো আচরণ করেছে। প্রসঙ্গত, ইসলামিক স্টেটসের (আইএস) জঙ্গিদের বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়ে থাকে।

Source link

Related posts

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের শপথ আজ

News Desk

মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশলে ইউক্রেনে ‘হটলাইন’ চালু

News Desk

ইউক্রেনের মাকারিভ শহরে মিলল ১৩২ মরদেহ

News Desk

Leave a Comment