ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত।

ইসলামাবাদের সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। খবর সূত্র: ডন, জিওটিভির।

গত ২০ আগস্ট ইসলামাবাদের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে তা জানা যায় শনিবার।

এর আগে, গত ১০ এপ্রিল পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গ্রেপ্তার হন ইমরান খানের ঘনিষ্ট সহকারী ও পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহবাজ গিল।

Source link

Related posts

পাকিস্তানের যাত্রীবাহী বাস গিরিখাতে পড়ে নিহত ২৩

News Desk

৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধি শুরু ইরানের

News Desk

গণহত্যা সনদের প্রতি অঙ্গীকারবদ্ধ মিয়ানমার

News Desk

Leave a Comment