ইতালিতে ছুরিকাঘাতে নিহত ১, আর্সেনাল ডিফেন্ডার আহত
আন্তর্জাতিক

ইতালিতে ছুরিকাঘাতে নিহত ১, আর্সেনাল ডিফেন্ডার আহত

আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারিও

ইতালিতে শপিংমলে ছুরিকাঘাতে একজন নিহত হবার ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত আরও চারজন। তাদের মধ্যে বিখ্যাত ক্লাব আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারিও রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইতালির মিলান শহরের নিকটে অবস্থিত একটি শপিংমলে এ হামলার ঘটনা ঘটে। খবর- বিবিসির।

এ ঘটনায় ৪৬ বছর বয়সী একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শপিংমলের ক্রেতারা। তবে একে সন্ত্রাসী হামলা বলে স্বীকার করতে রাজি নয় পুলিশ।

স্থানীয় গণমাধ্যম সূত্র বলছে, হামলাকারীর মানসিক সমস্যা রয়েছে। তিনি শপিংমলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এতে ৩০ বছরের এক যুবক নিহত হন। এসময় আহত হন অন্তত চারজন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারির পেছনে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তার আঘাত অত্যন্ত গুরুতর নয়। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে আর্সেনাল ম্যানেজার মাইকেল আর্টেটা বলেন, আমি এই মাত্র জানতে পারলাম। আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর এডু মারির স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন। মারি হাসপাতালে আছেন এবং ভালো আছেন।

এমকে

Source link

Related posts

‘বাংলাদেশ-ভারত নাড়ির বন্ধন আরও সুদৃঢ় হবে’

News Desk

জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৭

News Desk

আফগানিস্তানের মাজার-ই-শরিফে জোড়া বিস্ফোরণ, নিহত ৯

News Desk

Leave a Comment