ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৩
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৩

ছবি: সংগৃহীত

ইউক্রেনে ঝাপোরিঝিয়া শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ২৩ জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কয়েক ডজন। ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঝাপোরিঝঝিয়া আঞ্চলিক গভর্নর ওলেকসান্দার স্তারুক এক বিবৃতিতে এই খবরের ঘোষণা দেন। তিনি জানান, হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। রাশিয়া অধিকৃত ভূখণ্ডের দিকে যখন একটি ‘বেসামরিক কনভয়’ যাচ্ছিলো তখনই রুশ বাহিনী এই হামলা চালিয়েছে।

হামলার ছবিও পোস্ট করেছেন এই গভর্নর। ছবিতে পুড়ে যাওয়া গাড়ি ও রাস্তায় পড়ে থাকা দেহ দেখা গেছে। তবে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের এই দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Source link

Related posts

বাংলাদেশসহ পাঁচ দেশে গম রপ্তানির ভাবনা ভারতের

News Desk

বিদ্যুৎ-জ্বালানি সংকট: অস্ট্রেলিয়ায় দুই ঘণ্টা জ্বলবে না বাতি

News Desk

‘পরমাণু অস্ত্রধারী’ রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার

News Desk

Leave a Comment