ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, বাইডেনের নিন্দা
আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, বাইডেনের নিন্দা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি সংগৃহীত

ক্রাইমিয়ার কের্চ সেতুতে হামলার প্রতিশোধে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১০ সোমবার) এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান।

তিনি বলেন, রাশিয়া বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করেছে, এতে তাদের সামরিক কোনো উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে না। যুক্তরাষ্ট্র ও মিত্ররা মিলে রাশিয়াকে এর মূল্য দেয়ার ব্যবস্থা নিতে থাকবে।

বিবৃতিতে বাইডেন বলেন, ইউক্রেনজুড়ে রাজধানী কিইভসহ বিভিন্ন স্থানে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সমস্ত হামলায় বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছে ও এমন সব লক্ষ্যবস্তু ধ্বংস হচ্ছে যাতে সামরিক কোনও উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে না। ইউক্রেনের জনগণের বিরুদ্ধে পুতিনের অবৈধ যুদ্ধে তারা এর মধ্য দিয়ে আবারও নির্মমতার প্রকাশ ঘটিয়েছে। খবর এনডিটিভির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, এখন রাশিয়া যে হামলা শুরু করেছে তাতে ইউক্রেনের জনগণের পাশে থাকার যুক্তরাষ্ট্রের অঙ্গীকার আরও দৃঢ় হবে। আমাদের মিত্র ও অংশীদারদের পাশাপাশি আমরা রাশিয়ার আগ্রাসনের জেরে তাদের ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপাতে থাকব, নৃশংসতা ও যুদ্ধাপরাধের জন্য পুতিন ও রাশিয়াকে জবাবদিহি করানোর ব্যবস্থা করব। আর ইউক্রেনকে তাদের দেশ ও স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় সমর্থন দেব।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর কিইভকে এক হাজার ৬৮০ কোটি ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর রাশিয়ার ওপর ব্যাপক পরিসরে আরোপ করেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা।

এনজে

Source link

Related posts

রাশিয়ার মোকাবিলায় বাইডেনের দুর্বলতা আত্মহত্যার শামিল : গ্রাহাম

News Desk

উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১

News Desk

পূর্ব-ইউক্রেন দখল এখন প্রধান লক্ষ্য রাশিয়ার

News Desk

Leave a Comment