Image default
আন্তর্জাতিক

৪৬ বছর আগে হারানো পার্স ফেরত পেলেন যুক্তরাষ্ট্রের এক নারী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কলিন ডিসটিন নামের এক নারী ৪৬ বছর আগে হারানো পার্স ফেরত পেয়েছেন। ১৯৭৫ সালে একটি মুভি থিয়েটারে তিনি এটি হারিয়েছিলেন। পরে সম্প্রতি থিয়েটারটি রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় পার্সটি খুঁজে পাওয়া যায়।

রবিবার (৬ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, টম স্টিভেনস নামের এক কর্মী পার্সটি থিয়েটারের এক নিচু কোণায় দেখতে পান। এটির ভেতরে একটি কনসার্ট টিকেট এবং একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। পাওয়ার সময় কোনো টাকা ছিল না পার্সে। পরে এগুলোর ছবি তুলে তিনি থিয়েটারটির ফেসবুক পেজে পোস্ট করে মালিককে খোঁজার চেষ্টা করেন।

পার্সের মালিক কলিন জানান, তিনি অনলাইনে প্রচুর লোকের কাছ থেকে শুনেছিলেন এবং সোশ্যাল মিডিয়ার পোস্টটি সম্পর্কে একটি কল পেয়েছিলেন। তিনি পোস্টের কয়েক ঘন্টা পরে জানিয়েছিলেন, পার্সটি তার ছিল। ১৯৭৫ সালে তিনি এটি হারিয়েছিলেন।

Related posts

ইউরোপীয় ইউনিয়নের ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিতে পারে ইরান

News Desk

উদ্ধব ঠাকরের পদত্যাগ : মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

News Desk

আইডিয়া’র ৩ দিনব্যাপী স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রাম শুরু

News Desk

Leave a Comment