Image default
আন্তর্জাতিক

শিশুদের ওপর করোনা টিকার ট্রায়াল শুরু ভারতে

ভারতের দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স-এমস হাসপাতালে শিশুদের ওপর করোনা টিকার ট্রায়াল শুরু হচ্ছে।

২ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ভারতের বায়োটেকের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন দেয়া হবে। সোমবার থেকেই এই কার্যক্রম শুরু হবে।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই শিশুদের টিকা দিয়ে সুরক্ষিত করে রাখতে চাইছে দেশটির সরকার। তাই শিশুদের উপর টিকার ট্রায়ালের অনুমতি দেয়া হয়েছে।

ভারতে মূলত ব্যবহৃত হচ্ছে তিনটি টিকা— বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন, অক্সফোর্ডের কোভিশিল্ড এবং রাশিয়ার স্পুটনিক ভি।

দেশটিতে ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যেই এই তিনটি টিকা প্রয়োগের অনুমতি রয়েছে। তবে ১৮-এর নিচে শিশুদের কোভ্যাক্সিন ট্রায়াল করা হবে।

শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ১৩ মে ছাড়পত্র দেয় ভারত সরকার।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতে এবার শিশুরা আক্রান্ত হতে পারে করোনায়। তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি সংক্রমিত হবেন।

তারা সতর্ক করেন যে, অনেক মানুষকে যদি টিকা না দেয়া হয়, তাহলে দেশটিতে ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনার তৃতীয় ঢেউ।

Related posts

নেভাদায় জয়, ডেমোক্রেটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ

News Desk

পারমাণবিক স্থাপনা রক্ষাকারীদের উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ পুতিনের

News Desk

দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছেন ইমানুয়েল ম্যাক্রোঁ

News Desk

Leave a Comment