যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ নিহত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ নিহত

নিহত তিন পুলিশ কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রে এক আসামি গ্রেপ্তার করতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচ পুলিশ সদস্য। দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় পাহাড়ি অংশে ১৬৬ অধিবাসী অধ্যুষিত ছোট শহর অ্যালেনে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

পারিবারিক সহিংসতায় অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত ৪৯ বছর বয়সি আসামি ল্যান্স স্টোরজ তাকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ পরে তাকে আটক করে হেফাজতে নিয়েছে।

ফ্লয়েড কাউন্টির শেরিফ জন হান্ট বলেছেন, ওয়ারেন্টভুক্ত ওই আসামির বাড়ি পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে ওই ব্যক্তি।

Source link

Related posts

ফের কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ

News Desk

চলতি অর্থবছরে জিডিপি হবে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে : অর্থমন্ত্রী

News Desk

পাকিস্তানে সর্বোচ্চ স্বাস্থ্য জরুরি অবস্থা জারি

News Desk

Leave a Comment