Image default
আন্তর্জাতিক

মোদি-জেলেনস্কির ফোনালাপ কেন ভারত ও ইউক্রেন যুদ্ধের টার্নিং পয়েন্ট?

পুতিন এখন যা করছেন, ভারতের হাতে পরাস্ত হওয়ার পর পাকিস্তানের জেনারেলরা কি করবেন সেটিরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ তা হলো পারমাণবিক হামলার হুমকি।

বর্তমানে ভারত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ে নিরপেক্ষ রয়েছে৷ ভারতের এ নিরপেক্ষ অবস্থান কি যুদ্ধ থামাতে পারবে? ইউরোপ, যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ে ব্যস্ত। চীন রাশিয়ার সঙ্গে হাত মেলানোয় তারাও নিরপেক্ষ অবস্থান হারিয়েছে। রাশিয়া-চীনের দৃষ্টিভঙ্গি একই৷

গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির৷  সেখানে পারমাণবিক অস্ত্র ও হামলার বিষয়ে তাদের মধ্যে কথা হয়৷

ভারত হয়ত এ বিষয়টির দিকেই নজর দিতে পারবে৷  ভারত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবে না৷ কিন্তু এটি যেন পারমাণবিক যুদ্ধে না গড়ায় সেই পদক্ষেপ নিতে পারবে৷

জেলেনস্কি মোদির কাছে ফোন করে পারমাণবিক অস্ত্রের বিষয়টি মনে করিয়ে দিয়ে তাকে বুঝিয়েছেন, তিনি পারমাণবিক হামলার ঠেকাতে যেন কার্যকরী ভূমিকা রাখেন৷

ভারতের প্রধানমন্ত্রী আগেই বলেছেন, এখন যুদ্ধ করার সময় না। তিনি রাশিয়া-ইউক্রেন দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন এখনই যেন যুদ্ধ বন্ধে দুই দেশ রাজি হয়৷ ভারতও চাইবে এ যুদ্ধ বন্ধে একটি শক্তিশালী ভূমিকা রাখতে।

Related posts

খারকিভের ৩০ বসতি পুনর্দখলের দাবি ইউক্রেনের

News Desk

রাশিয়ার তেলকূপ খনন স্থাপনায় ইউক্রেনের হামলা

News Desk

কানাডার সামরিক বাহিনীতে চরমপন্থা বাড়ছে

News Desk

Leave a Comment